 |
পাকিস্তানে দুর্বিষহ বিদ্যুৎ সংকটের কারণে দেশের অর্থনীতি পঙ্গু এবং কোটি মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠছে। নগর এলাকায় লোডশেডিং দৈনিক সর্বোচ্চ ১৬ ঘণ্টা ও গ্রামে ২২ ঘণ্টায় পৌঁছেছে।
নতুন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা তার প্রধান অগ্রাধিকার হবে বলে প্রতিশ্র“তি দিলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশেষ করে সাধারণ নির্বাচন ঘনিয়ে এলেও শিগগির বিদ্যুৎ সংকট নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
অবকাঠামো খাতে কম বিনিয়োগ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, নেতৃত্বহীনতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণেই পাকিস্তানের বিদ্যুৎ পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে।
সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে পবিত্র রমজান মাসেও তারা এই পরিস্থিতি থেকে নিস্তার পাচ্ছে না, তার ওপর এবছর গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ায় তাদের দুর্ভোগ আরো বেড়েছে।
পাকিস্তানে গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ কোম্পানিগুলো মাত্র ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
বিদ্যুৎ সংকটের কারণে দেশটিতে প্রায়ই প্রতিবাদ-বিক্ষোভ ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে থাকে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিদ্যুৎ সংকটের কারণে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে আছে।
|