Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৪ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
টিপাইমুখে বাঁধ নির্মাণ মানবাধিকারের লঙ্ঘন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান | newsnetbd.com
টিপাইমুখে বাঁধ নির্মাণ মানবাধিকারের লঙ্ঘন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান টিপাইমুখে বাঁধ নির্মাণ মানবাধিকারের লঙ্ঘন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হবে। এটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সোমবার সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে মানবাধিকার কমিশন আয়োজিত 'জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা' বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ড. মিজান বলেন, এই বাঁধ নির্মাণের ফলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের পরিবেশে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে। এতে কৃষক-জেলেসহ লাখ লাখ মানুষ চরম দুর্যোগের মধ্যে পড়বে। তাদের পেশা পরিবর্তন করতে হবে। এমনকি এই বিপর্যয় থেকে ভারতের নাগরিকরাও রক্ষা পাবে না। বাঁধ নির্মাণে ভারতের সংকল্প একটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে অবস্থান ছাড়া আর কিছুই নয় বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি হত্যার হুমকি পাওয়া প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, 'বারবার হত্যার হুমকি দেওয়া হলেও কমিশনের কেউ কোনো কাজ করতে দ্বিধাবোধ করব না।' তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলায় এ হুমকি দেওয়া হয়েছে। যত হুমকিই আসুক দৃঢ়তার সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, কারো ব্যবসার ক্ষতি হলে, আইন লঙ্ঘন করে কাউকে কাজ করতে না দিলে এবং দুর্নীতি করে যারা মানুষের অধিকার হরণ করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বললেও যদি হত্যার হুমকি দেওয়া হয় তবুও মানবাধিকার কমিশন তার দায়িত্ব পালন করে যাবে।

ড. মিজান বলেন, 'শুদ্ধভাবে আমাদের আসনে থাকব, কোনো শৈথিল্য দেখবেন না।' জনগণকে সঙ্গে নিয়ে তাদের 'মানবাধিকার ও অধিকার' রক্ষায় সব সময় কাজ করে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির ধরন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ ও দুর্যোগকালে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে নারী, শিশু, বৃদ্ধ ও দরিদ্ররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবা-উল-আলম ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
পরিবেশ, জ্বালানী ও পর্যটন পরিবেশ, জ্বালানী ও পর্যটন
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
রাজধানীতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
ঢাকা-বরিশাল রুটে আবারো শুরু হচ্ছে বিমান চলাচল
পর্যটন করপোরেশন নয় কোটি ৩৪ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে
জাতীয় গ্রিডে বির্পযয়, উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ইনানীর পাহাড়ে আগুন ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য
তেল শোধনাগার করে দিতে চায় চীন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত ৫
ভর্তুকি কমাতে আবার বাড়তে পারে বিদ্যুৎ এর দাম
পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় দরকার - প্রধানমন্ত্রী
হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা মাছ
ফরমালিন আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে
সারাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাত, ৯ জনের মৃত্যু
আসছে ঘূর্ণিঘড় ‘মহাসেন’
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আরো সাশ্রয়ী হোন- প্রধানমন্ত্রী
নতুন গ্যাস সংযোগ তদারকিতে জ্বালানি বিভাগের কমিটি
আসছে ‘মহাসেন’, সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর বিপদ সংকেত
উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ‘মহাসেন’
"মহাসেন" বাংলাদেশের উপকূলের দিকে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জনগণের করণীয়
দুর্বল হয়ে পড়েছে মহাসেন
সারাদেশে বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত, রাজধানীতে থাকবে আরও দুই দিন
মহাসেনের আঘাতে ১১ জনের মৃত্যু, বাড়িঘর বিধ্বস্ত
বায়ু দূষণের ৩০ ভাগের জন্য কলকারখানা দায়ী - পরিবেশমন্ত্রী
জুলাই থেকে দেশে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করতে পারবে না
পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন চাইলেন প্রধানমন্ত্রী
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us