|
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক নীতির প্রতি জনসমর্থন কমছে। অপরদিকে তাঁর সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও পররাষ্ট্রনীতির প্রতি জনসমর্থন বাড়ছে। বৃহস্পতিবার প্রকাশিত গ্যালপ জরিপ রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
জরিপে বলা হয়, ৬০ শতাংশ আমেরিকান অর্থনৈতিক বিষয়ে ওবামার কার্যক্রমকে সমর্থন করেনি এবং মাত্র ৩৬ শতাংশ ওই নীতি সমর্থন করেছে। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ৫৮ শতাংশ আমেরিকান ওবামার নীতির বিরুদ্ধে মত দিয়েছে। এর তুলনায় কর্মসংস্থান সৃষ্টির নীতিকে সমর্থন দিয়েছে ৩৭ শতাংশ।
গত ৯ থেকে ১২ আগস্ট ১ হাজার ১২ বয়স্ক লোকের ওপর ওই জরিপ জালানো হয়।
জরিপে বলা হয়, কেন্দ্রীয় বাজেট ঘাটতির বিষয়টিতে ওবামাকে ৩০ শতাংশ আমেরিকান সমর্থন দিয়েছে। এর তুলনায় অসন্তোষ প্রকাশ করেছে ৬৪ শতাংশ। এ ইস্যুতে ওবামার নীতির সমর্থন জানিয়েছে ৩৮ শতাংশ এবং এ নীতির বিরুদ্ধে মত দিয়েছে ৫৪ শতাংশ।
এই সমর্থনের হার ২০১১ এবং ২০১২ সালের ফেব্রুয়ারির প্রথম দিকের হারের সমান। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর ওবামার সমর্থন সর্বোচ্চ পর্যায়ে (৬৩ শতাংশ) দাঁড়িয়েছিল। বর্তমানের জরিপের ওই হার সামান্য (৫৪ শতাংশ) কম। শিক্ষা খাতে ওবামার নীতির প্রতি সমর্থন দিয়েছে ৪৯ শতাংশ, এটি গত আগস্টের ৪১ শতাংশ থেকে সামান্য বেশি।
গ্যালাপ জরিপে অর্থনীতির ক্ষেত্রে ওবামার নীতির বিরোধিতার হার পূর্ববর্তী তিন সফল প্রেসিডেন্টের প্রথম পর্যায়ের একই পয়েন্ট থেকে অনেক কম।
|