ফুলবাড়ি ট্র্যাজেডি দিবসে উপলক্ষে গত রোববার ঠাকুরগাঁও তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ রক্ষা কমিটির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ওয়ারর্কার্স পার্টির নেতা অ্যাড. ইমরান চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা বাসদের সমন্বয় মাহবুব আলম রুবেল।
উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি না করার দাবিতে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে বিডিআর-পুলিশের গুলিতে কলেজ ছাত্র তরিকুল, আমিন ও সালেকিনের মর্মান্তিক মৃত্যুসহ প্রায় দুশতাধিক লোক আহত হয়।
|