এখন থেকে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারে ভ্রমণকালে বছরে ২ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নেওয়া যাবে। এর আগে এসব দেশে সর্বোচ্চ দেড় হাজার ডলার নেওয়ার বিধান ছিল। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারে ভ্রমণের উদ্দেশ্যে একজন বছরে ২ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে এক বছরে নেওয়া যেত দেড় হাজার ডলার। চলতি বছরের জানুয়ারি থেকে নতুন এই বিধান কার্যকর হবে। কেউ একাধিকবার গেলেও তিনি দুই হাজার ডলার খরচের সুযোগ পাবেন। এজন্য তাকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। তবে কেউ এক বছরে ২ হাজার ডলারের বেশি খরচ করতে চাইলে তাকে অনুমতি নিতে হবে।
|