Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৫ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
মরে যাচ্ছে হিমছড়ির পাহাড়ি ঝরনাটি | newsnetbd.com
মরে যাচ্ছে হিমছড়ির পাহাড়ি ঝরনাটি মরে যাচ্ছে হিমছড়ির পাহাড়ি ঝরনাটি

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দক্ষিণ দিকে মেরিন ড্রাইভ সড়ক ধরে প্রায় ১৫ কিলোমিটার গেলে নজরে পড়ে ঐতিহ্যবাহী হিমছড়ির সেই পাহাড়ি ঝরনাটি। একসময় এই ঝরনার পরিচিতি দেশব্যাপী থাকলেও রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে এটি মরে যাচ্ছে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, কয়েক বছর আগে হিমছড়ি পাহাড়টি কেটে ফেলায় ঐতিহ্যবাহী ঝরনাটিও হারিয়ে যাচ্ছে। এখন ভাঙা ঝরনা থেকে অল্প পরিমাণ পানি পড়ে ঐতিহ্য ধরে রেখেছে। সড়ক থেকে হেঁটে ঝরনা পর্যন্ত যাওয়ার রাস্তাটিও এত দিনে পাকা করা হয়নি। যে কারণে কয়েক বছর ধরে এই ঝরনায় সিনেমা ও নাটকের কোনো সুটিং হচ্ছে না।

জনশ্রুতি রয়েছে, এই পাহাড়টির আদি নাম ‘পরীমুরা’। কথিত আছে, বানাছা পরীর কন্যা ‘হিমপরী’ তাঁর সখিদের নিয়ে পাহাড়চূড়ার ঝরনায় গোসল করতেন এবং আড্ডা দিতেন। এই ‘হিম’ পরীর নামানুসারে ঝরনার (স্থানীয় ভাষায় ছড়া) নামকরণ হয় ‘হিমছড়ি’।

অনুসন্ধানে জানা গেছে, চলতি অর্থবছরে বন বিভাগ এই হিমছড়ি ঝরনাটি ইজারা দিয়ে পেয়েছে প্রায় এক কোটি ১৮ লাখ টাকা। গত ১০ বছরে ইজারার বিপরীতে বন বিভাগের আয় হয় প্রায় আট কোটি টাকা। অথচ ঝরনাটির উন্নয়নে এ পর্যন্ত কোনো টাকা ব্যয় করা হয়নি। তার পরও প্রতিবছর ছয় থেকে সাত লাখ পর্যটক এই ঝরনাটি দেখতে যাচ্ছে।

এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ বলেন, ঝরনার পানি বৃদ্ধি, পানির ফোয়ারা, পাথরের স্লাপ তৈরি এবং বনায়নের মাধ্যমে হিমছড়ি ঝরনাটি সংস্কারের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রায় ১০ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে ঝরনার সংস্কারকাজও চালানো সম্ভব হচ্ছে না।
 

প্রিন্ট প্রিভিও | পিছনে 
পরিবেশ, জ্বালানী ও পর্যটন পরিবেশ, জ্বালানী ও পর্যটন
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
রাজধানীতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
ঢাকা-বরিশাল রুটে আবারো শুরু হচ্ছে বিমান চলাচল
পর্যটন করপোরেশন নয় কোটি ৩৪ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে
জাতীয় গ্রিডে বির্পযয়, উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ইনানীর পাহাড়ে আগুন ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য
তেল শোধনাগার করে দিতে চায় চীন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত ৫
ভর্তুকি কমাতে আবার বাড়তে পারে বিদ্যুৎ এর দাম
পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় দরকার - প্রধানমন্ত্রী
হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা মাছ
ফরমালিন আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে
সারাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাত, ৯ জনের মৃত্যু
আসছে ঘূর্ণিঘড় ‘মহাসেন’
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আরো সাশ্রয়ী হোন- প্রধানমন্ত্রী
নতুন গ্যাস সংযোগ তদারকিতে জ্বালানি বিভাগের কমিটি
আসছে ‘মহাসেন’, সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর বিপদ সংকেত
উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ‘মহাসেন’
"মহাসেন" বাংলাদেশের উপকূলের দিকে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জনগণের করণীয়
দুর্বল হয়ে পড়েছে মহাসেন
সারাদেশে বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত, রাজধানীতে থাকবে আরও দুই দিন
মহাসেনের আঘাতে ১১ জনের মৃত্যু, বাড়িঘর বিধ্বস্ত
বায়ু দূষণের ৩০ ভাগের জন্য কলকারখানা দায়ী - পরিবেশমন্ত্রী
জুলাই থেকে দেশে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করতে পারবে না
পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন চাইলেন প্রধানমন্ত্রী
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us